© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভূমিকম্পে কেঁপে উঠলো ইরান ও তাজিকিস্তান

শেয়ার করুন:
ভূমিকম্পে কেঁপে উঠলো ইরান ও তাজিকিস্তান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৬ এএম | ২০ জুলাই, ২০২৫
৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তর ইরান। একই সময়ে তাজিকিস্তানে ৪.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। 

রোববার (২০ জুলাই) ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, রোববারের ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ৩ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে, যা স্থলভাগে কম্পন ও ক্ষতির মাত্রা বাড়িয়ে দেয়।  

অন্যদিকে, একই দিনে তাজিকিস্তানে ৪.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ১৬০ কিলোমিটার গভীরে ছিল।  

টিকে/

মন্তব্য করুন